বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর স্বীকৃত একমাত্র যুবসংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৩ অনুষ্ঠিত হয়। নাযীর আহমাদ সরকারের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি শুব্বানের কেন্দ্রীয় সভাপতি শাইখ ইসহাক বিন এরশাদ মাদানী, বিশেষ অতিথি কেন্দ্রীয় ছাত্র কল্যান সম্পাদক হাফিজ আশিক বিন আশরাফ, প্রধান আলোচক বগুড়া জেলা জমঈয়তের জেনারেল সেক্রেটারী অধ্যক্ষ আবু নাছর মুহাম্মদ ইয়াহ্ইয়া, শুব্বান পরিচালক মাও: মো: ইব্রাহিম বিন আবু সুফিয়ানসহ প্রমুখ। প্রধান অতিথি বাংলাদেশ থেকে শিরক ও বিদআত উৎখাতে ছাত্র ও যুবসমাজের বিকল্প নেই, তাই আপনাদেরকে জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের এই দাওয়াতী কাফেলায় সম্পৃক্ত হয়ে কাজ করার উদাত্ত আহŸান জানাই। উক্ত কাউন্সিল অধিবেশনে নাযীর আহমাদ সরকার কে (পুণরায়) সভাপতি, রবিউল ইসলাম রানা কে সহ-সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১৬ সদস্যের পূর্নাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।