শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বগুড়ায় নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনী ক্যাম্প আগুন দিয়েছে দুর্বত্তরা। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত সোমবার রাত ১০ টার দিকে উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসেন বলেন, ‘ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এসময় ক্যাম্পে কেউ ছিলোনা। আগুনে ক্যাম্পে থাকা চেয়ার ও টেবিলসহ সবরকম আসবাবপত্র পুড়ে গিয়েছে।
এলাকাবাসী বলেন বহিরাগত কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তারা আশপাশে থাকা নৌকা মার্কার পোস্টারও পুড়িয়ে ফেলে।
বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, দুর্বৃত্তরা নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে শুনেছি। আমাদের বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ১ ফেব্রুয়ারি বুধবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) শূন্যে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির দলীয় সাত এমপির পদত্যাগ করায় এ আসন দুইটি শূন্যে হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023