শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন শেষ আফগান নারীদের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসন্ন ভর্তি পরীক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিতে তালেবান সরকারের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

কাবুলসহ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়। উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোয় ফেব্রুয়ারির শেষদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার কথা। চিঠিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান নির্দেশ মানবে না, তাদের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতা দখলের পর আফগান বিশ্ববিদ্যালয়গুলোয় নারীদের জন্য পৃথক শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করেছিল তালেবান। তারপর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শুধু নারী শিক্ষক বা বয়স্ক পুরুষ শিক্ষক পড়াতে পারতেন।

গত ডিসেম্বরে আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলোকে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের যেন পাঠদান না করা হয়। এর কয়েকদিন পর বেশির ভাগ নারী এনজিওকর্মীর কাজ করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া অধিকাংশ বালিকা উচ্চবিদ্যালয়ও বন্ধ করে দিয়েছে তালেবান।

আফগানিস্তানে নারীদের কাজ করা ও পড়াশোনার ওপর বিধিনিষেধ আরোপ করা নিয়ে তালেবান সরকারকে আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, তালেবান সরকার আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চাইলে তাদের অবশ্যই নারীবিষয়ক নীতিমালায় পরিবর্তন আনতে হবে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তান অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। এতে ব্যাংক খাতের ওপর প্রভাব পড়ছে। উন্নয়ন তহবিল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মানবিক সহায়তা সংস্থাগুলো বলেছে, লাখ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023