শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মঙ্গলবার থেকে শীত বাড়বে যেসব জেলায়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সারা দেশেই রাতের তাপমাত্রা আরও কমতে পারে। গতকাল রোববার থেকে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। পাবনা, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমেছে। এই প্রবণতা আরও কয়েক জেলায় দেখা যেতে পারে।

ফলে কাল থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি চুয়াডাঙ্গা, যশোর জেলায় শীত বাড়তে পারে। এ ছাড়া ভারতের উত্তরাঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার থেকে দেশের বেশ কয়েকটি জেলায় শীত বাড়তে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত তিন দিন ধরে দেশের কোথাও শৈত্যপ্রবাহ দেখা যায়নি। গতকাল পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে।

রংপুর বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ তামপাত্রা ছিল ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ ছাড়া অন্যান্য বিভাগের বেশির ভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের উত্তরাংশে বৃষ্টিপাতের কারণে দেশের আকাশেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ বাড়তে পারে। গতকাল থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023