শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনের জরুরি ভিত্তিতে আরও অস্ত্র দরকার: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী ও ইউক্রেনীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। সেখানের পরিস্থিতি অনেক জটিল বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন অবস্থায় তিনি জরুরি ভিত্তিতে পশ্চিমা দেশগুলোর কাছে অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন।

দেশটির স্থানীয় সময় গতকাল রোববার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘পরিস্থিতি খুবই জটিল। দোনেৎস্ক অঞ্চলের বাখমুত, ভুহলেদার ও অন্য সেক্টরগুলোতে রাশিয়ার মুহুর্মুহু হামলা চলছে। আমাদের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা অব্যাহত রয়েছে।’

ইউক্রেনের প্রসিডেন্ট আরও বলেছেন, রাশিয়া যুদ্ধকে টেনে নিয়ে আমাদের বাহিনীকে নিঃশেষ করে দিতে চায়। এ কারণে আমাদের অস্ত্র নিশ্চিত করতে হবে। আমাদের কর্মসূচি ও অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করার পাশাপাশি ইউক্রেনের জন্য নতুন অস্ত্র পাওয়ার দ্বার উন্মোচন করতে হবে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023