শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

যুক্তরাষ্ট্রে লুইসভিলেতে ট্রাক-বাসের মর্মান্তিক সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তিন জন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

রাজ্য পুলিশ জানায়, কানাডা সীমান্তের খুব কাছেই হয়েছে এ দুর্ঘটনা। ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ছিল হাইওয়ে। এসময় দুটি যানের চালকই নিয়ন্ত্রণ হারান। যাত্রীবাহী মিনিবাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকটির। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের যাত্রীরা।

গুরুতর আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মদ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুটি যানের চালককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

অন্যদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তকারীদের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করে। পূর্ণাঙ্গ কারণ জানতে চলছে তদন্ত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023