শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁর সাবেক এমপি সামসুল আলম আর নেই

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক মারা গেছেন। আজ সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সামসুল আলম উপজেলার দেলুয়াবাড়ি (মুঠাপাড়া) গ্রামের বাসিন্দা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সামসুল আলম আগে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তবে হঠাৎ বুক ও পেটের ব্যথা শুরু হলে রোববার দিবাগত রাত ২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪০ মিনিটে তিনি মারা যান।

বিকেল ৩টা এবং সাড়ে ৪টায় জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান মোকলেছুর রহমান। তিনি আরও বলেন, ‘তার মৃত্যুতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। আমরা একজন ভালো নেতাকে হারালাম।’

সামসুল আলম প্রামাণিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে ১৯৯৬ সালে প্রথম ষষ্ঠ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরপর তিনবার নির্বাচিত হয়ে ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমপি ছিলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023