শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন তিনি। সেখানে পাসিং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

এদিকে ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী। সকাল ৯টার দিকে খুলে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ। মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল।

জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে কিছুক্ষণের মধ্যে শুরু হবে জনসভা। এরই মধ্যে মঞ্চে আসতে শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023