শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পেরুতে সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। এতে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় শনিবার (২৮ জানুয়ারি) ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে ৬০ জন আরোহী ছিলেন। পেরুর পুলিশ স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বলে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর পরিবহন তত্ত্বাবধায়ক সংস্থা (সুট্রান) এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি।

সুট্রান জানিয়েছে, পেরুর উত্তরাঞ্চলে এল আল্টো জেলায় কিউ’ওরিয়াংকা ট্যুরস আগুইলা ডোরাডা নামক একটি কোম্পানির বাস দুর্ঘটনায় পড়ার পর বিপর্যয়কর এই ঘটনা ঘটে। সংস্থাটি বলছে, বাসটিতে হালনাগাদ নিরাপত্তা পরিদর্শন করা হয়েছিলো এবং এই যানবাহনটির দুর্ঘটনা বীমা রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

রয়টার্স বলছে, পেরুতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে সাধারণ বিষয়। কারণ দেশটির অনেক চালক বিপজ্জনক রাস্তায় এবং যথাযথ প্রশিক্ষণ ছাড়াই যানবাহন চালিয়ে থাকেন।

এর আগে ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023