শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে আগুন লেগে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ৪৮ যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল। লাসবেলা জেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানান, ইউটার্ন নেওয়ার সময় কোচটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়, পরে আগুন লেগে যায় এতে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। চলছে উদ্ধার কাজ। গত বছর জুনেও, উত্তর বেলুচিস্তানে ভ্যান খাদে পড়ে একই পরিবারের ৯ জনসহ ২২ জন নিহত হন। সূত্র: জিও নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023