শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র কোরআন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সুইডেনের পর এবার ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে ও দেশটির তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

সুইডেনে ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বে মুসলিম দেশগুলোর প্রতিবাদের মধ্যেই এবার ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কোপেনহেগেনে পবিত্র কোরআন পুড়িয়েছেন রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। পালুদান সুইডেন ও ডেনমার্কের দ্বৈত নাগরিক। তিনি ডেনমার্কের ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

পালুদান গত ২১ জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ান। সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে ইতিমধ্যে তুরস্ক সরকারের তোপের মুখে পড়েছেন তিনি।

গত বছরের এপ্রিলে পালুদান ঘোষণা দেন, পবিত্র রমজান মাসে তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পবিত্র কোরআন পোড়াবেন। তার এই ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। সেই ঘোষণা মোতাবেক তিনি প্রথমে সুইডেনে, এরপর ডেনমার্কে এ কাণ্ড ঘটালেন।

বাংলাদেশ, সৌদি আরব, জর্ডান ও কুয়েতের মতো কয়েকটি মুসলিম দেশ সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023