শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা গ্রহন করে দেশগঠনে আত্মনিয়োগ করতে হবে: এসপি সুদীপ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নানা আয়োজনে বিদ্যাদেবী সরস্বতীর বাণী অর্চনা উদযাপন করা হয়। এদিন সকালে অত্র প্রতিষ্ঠান মিলনায়তনে বিদ্যাদেবী সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম। বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে বাণী অর্চনা শুরু হয়ে বেলা ১২টায় অঞ্জলি প্রদানের মধ্যে দিয়ে পূজার কার্যক্রম শেষ হয়। পুলিশ সুপার দেবী সরস্বতীর প্রতি অঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা গ্রহন করে দেশগঠনে আত্মনিয়োগ করতে হবে। প্রকৃত মানুষ হতে প্রমাণ দিতে হয় আমাদের মানুষ হিসেবে জন্ম নেয়ার পরও। আমাদের সকলকে বীণাপাণির কৃপায় শিক্ষাগ্রহন করে জ্ঞান বিতরণ করতে হবে, শুভ ও অশুভকে আলাদা করে ভালটা গ্রহন করতে হবে, মন্দটা বাদ দিতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা হলো প্রাণে প্রাণে জ্ঞানের প্রদীপ জ্বালো। আমাদের শিক্ষার্থীদের এই জ্ঞানের আলো গ্রহন করে শিক্ষিত পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বীণাপাণি দেবীর আদর্শের চর্চা করা হয়। তাই প্রতিটি শিক্ষার্থীকে পরিশুদ্ধ মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে।

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক অপূর্ব কুমার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ দেবাশীষ কুমার গুপ্ত, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা। পূজা উদযাপন কমিটির কোষাধ্যক্ষ গৌরাঙ্গ কুমার সাহা, সদস্য প্রাথমিক শাখার ইনচার্জ নিখিল চন্দ্র বর্মন, প্রভাষক আশীষ কুমার সরকার, প্রদর্শক বিপ্লব কুমার দেবনাথ,

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023