শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় খলিলুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় তার ছেলে মমেত হাসান গুরুতর আহত হয়েছে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে। উপজেলার সাজাপুর ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক ব্যাংক কর্মকর্তা এবং সদরের উলিপুর পল্লী মঙ্গল এলাকার বাসিন্দা।

জানা যায়, খলিলুর রহমান ছেলে মমেতকে নিয়ে মোটরসাইকেলযোগে দ্বিতীয় বাইপাস দিয়ে পল্লীমঙ্গল নিজ বাড়ীতে দিকে যাওয়ার সময় পথিমধ্যে সাজাপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে একটি পাম্পের সামনে অজ্ঞাত ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমানের মৃত্যু হয় এবং খলিলুরের ছেলে মমেত গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত মমেতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন এ প্রতিবেদক-কে বলেন, খলিল ও তার ছেলে মোটরসাইকেল যোগে বাড়ীতে ফেরার পথে এই সড়ক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই খলিল নিহত হয় ও তার ছেলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তার আহত ছেলেকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করিয়েছে। খলিলের লাশও ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023