শিরোনাম :

দুপচাঁচিয়ায় নেশার টাকা না পেয়ে পিতাকে ছুরিকাঘাত, পুত্র সহ গ্রেফতার ৪

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

গত শনিবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ, নেশার টাকার দাবিতে পিতাকে ছুরিকাঘাতের ঘটনার মামলার আসামি পুত্র সাকিব (২০), মাদকসেবীসহ চারজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার জয়পুরপাড়ার আলিমুদ্দিন খাঁর ছেলে রেজাউল ইসলামকে (৪৮) নেশার টাকার দাবিতে তার মাদকাশক্ত পুত্র সাকিব (২০) ঘটনার দিন গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ বাজার এলাকায় মারপিটসহ ছুরিকাঘাত করে। এ সংক্রান্তে তার বাবা রেজাউল ইসলাম নিজেই বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়েল করেছেন। পুলিশ রাতেই মাদকাসক্ত পুত্র সাকিবকে গ্রেফতার করেছে। একই রাতে পুলিশ মাদকসেবী তালোড়া সাবলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ফারুক হাসান (২৮) ও সন্দেহজনক তালোড়া মুড়াগাছা গ্রামের মোতাহার আকন্দের ছেলে আহসান হাবিব (২৫) ও আজাহার কাজির ছেলে রিফাত কাজিকে (২০) গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে আজ রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023