শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বগুড়ায় নাইম (১৫) নামে এক স্কুলছাত্রের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

নাইম শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, শনিবার রাতের কোনো একসময় নাইম তার শোওয়ার ঘর থেকে বেরিয়ে আসে। বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছের সঙ্গে গরু বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নাইম তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়। সেখানে লেখা ছিল, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। এছাড়া তার ব্যবহৃত ফেসবুক আইডির বায়োতে লেখা আছে, ‘কাউকে না বলেই চলে গেলাম, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন’।

ওসি মঞ্জুরুল আরও বলেন, পরিবারের বরাতে জেনেছি, কোনো এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই নাইম বিষাদগ্রস্ত ছিল। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023