শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের পরোলোকগমন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

আজ শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দার (৭৫) চিকিৎসাধীন অবস্থায় পরোলোকগম করেছেন (দিব্যান লোকান স্ব গচ্ছুত)।
উপজেলা তালোড়া বন্দরের নন্দলাল পোদ্দারের ছেলে সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের সাবেক সভাপতি, উপজেলা পরিষদের পর পর দু’বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান কল্যাণ পোষাদ পোদ্দার বেশকিছুদিন যাবত এ্যাজমা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাকে বগুড়া সাইক ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে চিকিৎসাধিন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বিকালে তালোড়া মহাশ্মশানে তার অন্তষ্টক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিকে দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কল্যাণ প্রসাদ পোদ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, মহাশ্মশান কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সহ-সভাপতি এড. উৎপল কুমার বাগচি এপিপি, সাবেক চামরুল ইউনিয়ন চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তালোড়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেন সরকার আবুল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকির, দুপচাঁচিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কেএম বেলাল, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসিম কুমার দাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023