শিরোনাম :

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করায় কারাদণ্ড

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

বগুড়া সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি করার দায়ে জামরুল শেখ (৫২) নামে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১০টায় এরুলিয়া ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত জামরুল শেখ ওই এলাকার মৃত ছায়েদ আলী শেখের ছেলে। কারাদণ্ড দেয়ার পাশাপাশি বাড়ির দলিলও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন।

ভ্রাম্যমাণ আদালত সত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য এরুলিয়া ইউনিয়নের কদমতলীতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে। ওই প্রকল্পের ১২ নম্বর বাড়ি জামরুল গৃহহীন হওয়ায় বরাদ্দ পায়। পরে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে ওই প্রকল্পের আরেক বাসীন্দা ইদ্রিস আকন্দের কাছে ৭০ হাজার টাকায় বরাদ্দ পাওয়া ঘরটি বিক্রি করে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামরুলকে কারাদণ্ড দেয়া হয়।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রির সাথে কোন চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023