৪৫তম বিসিএসের প্রিলি কবে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

বুধবার সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলমান অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরহাদ হোসেন জানান, গেল বছর ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ জন নিয়োগ করা হয়েছে। ৪২তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৯৬৬ সহকারী সার্জন নিয়োগ করা হয়েছে। ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলমান এবং ৪৪তমের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১১ জানুয়ারি। ৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে ৩০ নভেম্বর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023