শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হেলিকপ্টার বিধ্বস্তে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর বিবিসি, আল জাজিরা। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরও জানায় এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।

বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানিয়েছিল, শিশুদের একটি স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তার্সকি ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এছাড়া ওই হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও উধ্বর্তন কর্মকর্তা ছিলেন।

দুর্ঘটনার ব্যাপারে জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, হেলিকপ্টারটি ছিল ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৯ জন ছিলেন। ১০ শিশুসহ ২২ জন হাসপাতালে আছেন।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, শিশুদের স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে আগুন লেগে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023