শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শিবগঞ্জে স্কুলছাত্রের বাইসাইকেল ছিনিয়ে নিয়ে হত্যা

নামুজা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
আজ সোমবার (১৬ জানুয়ারি) ভোর ৫টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট বজলুর মোড় বাঁশঝাড় থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র আবু হুরায়রা কড়িবাড়ি দক্ষিণপাড়া গ্ৰামের মনজুরুল ইসলামের ছেলে ও স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, হুরায়রার প্রতিবেশী পাঁচ কিশোর মিলে তাকে হত্যা করেছে। এ ঘটনায় তাদের আটক করেছে পুলিশ। আটক পাঁচজনের মধ্যে তিনজন স্থানীয় এক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, একজন হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে ও একজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। রবিবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু হুরায়রা ও আটক পাঁচ কিশোর প্রতিবেশী হওয়ার সুবাদে একসঙ্গে খেলাধুলা ও চলাফেরা করতো। রোববার স্কুলে টিফিন চলাকালীন ওই পাঁচ কিশোর হুরায়রাকে নাস্তা খাওয়ার কথা বলে ডেকে নেয়। বিকেল ৪টার দিকে জোর করে হুরায়র থেকে বাইসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় হুরায়রা বাঁধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে অভিযুক্ত পাঁচজন হুরায়রার মরদেহ বাঁশঝাড়ে ফেলে দেয়।
ইন্সপেক্টর বলেন, হুরায়রা স্কুল ছুটির দীর্ঘ সময় পরেও বাড়ি না আসায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা ডাকুমারা হাটে হুরায়রার বাইসাইকেল দেখতে পেয়ে দোকানির বরাতে জানতে পারেন, এক কিশোর বিকেলের দিকে বাইসাইকেল বিক্রি করে গিয়েছে। তাৎক্ষণিকভাবে হুরায়রা পরিবার বিষয়টি পুলিশকে জানায়। এরপরেই অভিযানে নামে পুলিশ। পরে স্কুল থেকে টিফিনের সময় হুরায়রাকে ডেকে নেওয়া পাঁচ কিশোরকে শনাক্ত করে পুলিশ। তদন্তের একপর্যায়ে নিশ্চিত হয় তাদের মধ্যে এসএসসি পরীক্ষা দেওয়া কিশোর বাইসাইকেল বিক্রি করতে আসে। পরে ওই পাঁচ কিশোরকে আটক করা হলে তাদের দেখানো জায়গা থেকে হুরায়রার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, হুরায়রার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বাবা হত্যা মামলা দায়ের করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023