শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

আজ সোমবার দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১০দফা দাবি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনি, দুপচাঁচিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জান্নাতুন ফেরদৌস সাখিদার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাফ্ফর রহমান টিটু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, থানা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, পৌর ছাত্রদলের সভাপতি নাঈম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওবাইদুল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, পৌর শ্রমিক দলের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওয়াশিম, কৃষকদলের আহবায়ক কাওছার শেখসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। সমগ্র সভাটি পরিচালনা করেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এদিকে বিএনপি’র বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যে কোন অপ্রিতিকর ঘটনা রোধকল্পে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা যায়। অতিরিক্ত পুলিশ বিভিন্ন এলাকায় টহল দিতেও দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023