শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: এস এম কামাল

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু বাঙালীর হাজার বছরের যে স্বপ্ন ছিলো তা পূরণ করেছেন। তিনি মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন এবং জনগণের পক্ষে দাড়িয়েছেন। বঙ্গবন্ধু বাঙালির সাথে বিশ^াসঘাতকতা করেননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাবে তিনি রাজী হননি, বাঙালীর মুক্তি ছিল তার একমাত্র লক্ষ্য। তাই তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সর্বস্তরের জনগণ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে আটক রাখা হয়। পাকিস্তানের কারাগারে মৃত্যুর প্রহর গুণছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতিরজনক বঙ্গবন্ধুর ডাকে নয় মাস ধরে যুদ্ধ করে বাঙালি বিজয়ী হলেও স্বাধীনতার পূর্ণ স্বাদ তখনো পায়নি বাঙালি জাতি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। তার এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল অন্ধকার হতে আলোর পথের যাত্রা হিসেবে। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য প্রাণবন্ত অপেক্ষায় ছিলো বাঙালি জাতি। আনন্দে আত্মহারা লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বত:স্ফুত সংবর্ধনা জানান। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়তে কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘুরে দাড়ালো দেশ, যখন অর্থনৈতিক মুক্তির জন্য কর্মসূচি দিলেন ঠিক তখনই বঙ্গবন্ধুকে হত্যা করলো স্বাধীনতা বিরোধীরা। সেদিন তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র, স্বাধীনতাকে হত্যা করেছিলো। তিনি আরও বলেন, শত বাধা উপক্ষো করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দারিয়েছে। এখন সারাবিশ^ বলছে, সংকট নিরসনে বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নাই। পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল চালু, যোগাযোগ ব্যবস্থায় সেতু সড়ক নির্মাণ, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ, ভূমিহীন-গৃহহীনদের ঘর উপহারসহ সকল ক্ষেত্রে উন্নয়নের নবদিগন্ত সৃষ্টি করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ভোট ডাকাতি, মানুষ খুন ও গুম করেছে। এসব ছাড়া তারা জনগণের জন্য আর কিছুই করতে পারেনি। কিন্তু আমরা এখন গর্ব করতে পারি, শেখ হাসিনা মানবতার দিক থেকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। দেশের উন্নয়ন বন্ধ করতে যেকোন চক্রান্ত রুখে দিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বগুড়ার উন্নয়ন এগিয়ে নিতে সকলকে উপ-নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

আজ রবিবার (১৫ জানুয়ারী) বগুড়া শহরের সাতমাথা মুজিব মঞ্চে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, সদর আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুব লীগের সভাপতি লিটন পোদ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মঞ্জু, তাতী লীগের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান রাজন জেলা ছাত্র লীগের সভাপতি সজীব শাহা, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম জয়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লুৎফুল বারী বাবু, এ কে এম এনামুল বারী টুটুল প্রভাষক মনিরুজ্জামান মনির, নাজমুল কাদির শিপন, আব্দুর রউফ, নুরুল আমিন শিশির, বনি ছদর খুররম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পী, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিমুল বারী নাসিম, সাধারণ সম্পাদক মো: লিটন শেখসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা শাখা, পৌর, সদর এবং উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023