শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আরও কমবে রাতের তাপমাত্রা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

দেশের সর্বত্রই জেঁকে বসেছে শীত। এই শীত আরও বাড়বে। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনই তাপমাত্রা কমে শীতের রেকর্ড ভাঙছে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ।

আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ থাকতে পারে। আরও কিছু এলাকায় এই প্রবাহ ছড়িয়ে পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তন ঘটবে না। তবে এলাকাভেদে কোথাও কোথাও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া কুয়াশার ঘনত্ব বাড়বে। কিশোরগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী এবং কুড়িগ্রামের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023