শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শেরপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এ কথা জানান।

তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর হাতে ফুলেল তোড়া দিয়ে স্থানীয় ভান্ডার কাফুড়া এলাকার বিএনপি নেতা মতিউর রহমান মতি, শাহজাহান আলী, আল আমিন, ইউসুফ আলী ও কাসেম আলীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। পরে তাদেরকেও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজামাল সিরাজী, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পরিমল দত্ত, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

আওয়ামী লীগে যোগদানকারী বিএনপি নেতা মতিউর রহমান মতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে আমরা অভিভূত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের মতো সবাইকে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহবান জানান তিনি।

এদিকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু জানান, ওইসব ব্যক্তি কোনো দিনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তারা মূলত আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে শুনেছি। এছাড়া খানপুর ইউনিয়নে আমাদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। সেখানে তাদের কোনো নাম নেই বলেও দাবি করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023