শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

হজযাত্রীদের জন্য যে নিয়ম জারি করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

বিদেশি হজযাত্রীদের জন্য নতুন আইন জারি করেছে সৌদি আরব। এই নিয়ম অনুযায়ী হজ সংক্রান্ত যাবতীয় পরিষেবার ফি সম্পূর্ণভাবে পরিশোধের পরই বিদেশি যাত্রীদেরকে হজ পালনের অনুমতি দেওয়া হবে।

সৌদির নাগরিকদের জন্য অবশ্য এ ক্ষেত্রে খানিকটা ছাড় দেওয়া হয়েছে। নাগরিকদের একটি অংশ হজ সংক্রান্ত বিভিন্ন পরিষেবার ফি তিন কিস্তিতে পরিশোধ করতে পারবেন। তবে এ সুবিধা সকল নাগরিক পাবেন না। সুযোগটি নির্ধারণে লটারি করা হবে। সেখানে যেসব আবেদনকারীর নাম উঠবে— তারাই পাবেন এ সুবিধা পাবেন।

শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, চলতি বছর সৌদির অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য ফি ধরা হয়েছে ন্যূনতম ৩ হাজার ৯৮৪ রিয়াল থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮৪১ রিয়াল। অর্থাৎ বাংলাদেশি টাকায় ন্যূনতম ১ লাখ ২৩ হাজার ৩৪৮ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ ৩৪ হাজার ৫০৮ টাকা। মূলত হজকালীন আবাসন, যাতায়াত ও অন্যান্য বিভিন্ন সেবা বাবদ ধার্য করা হয়েছে এসব ফি।

২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ কোটিরও বেশি মানুষ সৌদিতে গিয়েছিলেন হজ করতে। তারপর ২০২০ সালে করোনা মহামারি শুরু হলে দেশি-বিদেশি সব যাত্রীদের হজ পালনে স্থগিতাদেশ দেয় দেশটির সরকার। বিশেষ অনুমতিতে মাত্র কয়েক হাজার অভ্যন্তরীণ যাত্রী ওই বছর হজ করেছিলেন।

২০২১ সালে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য হজ পালনে স্থগিতাদেশ তুলে নেয় সৌদির সরকার। তবে কঠোর সীমান্ত বিধি জারি থাকায় ওই বছরও দেশটিতে যেতে পারেননি বিদেশি হজযাত্রীরা। অবশেষে ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত খুলে দেয় সৌদি আরব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023