শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিপাকে বাইডেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি ও এককালে ব্যবহৃত কার্যালয়ে দুই দফায় রাষ্ট্রীয় গোপন নথি পাওয়া গেছে। বেআইনিভাবে এসব নথি সংরক্ষণের বিষয়টি তদন্তে একজন স্পেশাল কাউন্সেলকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড স্বতন্ত্র আইনজীবী রবার্ট হারকে এ সমস্ত রাষ্ট্রীয় গোপন নথির বিষয়টি তদন্তের জন্য নিয়োগ দেন।

গারল্যান্ড বলেন, এ সমস্ত নথিপত্র পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে তাকে স্পেশাল কাউন্সেল নিয়োগ দিতে হলো।

এর একদিন আগে বাইডেন সাংবাদিকদের কাছে স্বীকার করেন, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ব্যবহার করা একটি অফিস থেকে তার সহকারীরা এ সমস্ত নথিপত্র উদ্ধার করেছেন। তবে কিভাবে এ সমস্ত নথিপত্র তার ওই অফিসে গেল তিনি তা জানেন না ।

বিরোধী রিপাবলিকান পার্টি বলছে, প্রেসিডেন্ট বাইডেনের অফিস থেকে রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধার আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার করা নথিপত্রের ঘটনা একই রকমের। ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে যদি তদন্ত ও বিচার হয় তাহলে বাইডেনের বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে।

এমন ঘটনায় বাইডেনের রাজনৈতিক ভবিষ্যতেও কালো ছায়া ফেলতে পারে বলে অনেকে মনে করছেন। এখন বাইডেনকেও স্পেশাল কাউন্সেলের তদন্তের মুখোমুখি হতে হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023