বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আজ ১৩ জানুয়ারী সন্ধ্যায় বগুড়া শহরের সনাতন মন্দিরে আগামী ১ লা ফেব্রুয়ারী বগুড়া ০৬ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাগেবুল আহসান রিপুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাগর কুমার রায়। মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। তিনি তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হতে পারলে বগুড়ার উন্নয়নে ব্যাপক ভুমিকা পালন করবো। দলমত জাতিধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করা হবে। বগুড়ার সকল মন্দির মসজিদের উন্নয়নে নজর দেওয়া হবে। করতোয়া নদী ড্রেজিং, অর্থনৈতিক জোন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, রেল লাইন বিকল্প পথে সরানো, যানজট নিরসন, বিশ্ববিদ্যালয় স্থাপন,স্টেডিয়ামকে আধুনিকিকরন সহ নানামুখী উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডঃ নরেশ মুখার্জ্জী,জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য দীলিপ কুমার দেব, সাবেক সভাপতি অমৃত লাল সাহা, স্বপন কুমার চক্রবর্তী, গোপাল তেওয়ারী,পরিমল প্রসাদ রাজ, এ্যাডঃ বিজন সাহা, উজ্জল সরকার, সুরজিৎ ঘোষ, আশীষ রায়সহ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক,ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় বগুড়া আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাগেবুল আহসান রিপুকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।