রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সাইমন এক্সক্লুসিভ বাসটি যাত্রী নিয়ে দিনাজপুরে যাচ্ছিল। পথে দিনাজপুর-রংপুর মহাসড়কের দোয়ালীপাড়া এলাকায় বিপরীতমুখী একটি লোকাল বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ ছাড়া আহত হন ১১ জন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023