শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছর কারাদণ্ড দিল ইরান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী। তবে কোন অপরাধে ফায়েজেহকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হলো সেটি খোলাসা করেননি তিনি।

দেশটির আধাসরকারি বার্তা সংস্থা ইসনা অবশ্য জানিয়েছে, তেহরানের সরকারি কৌঁসুলি ইঙ্গিত দিয়েছেন ‘সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে ফায়েজেহ পুলিশের হাতে গ্রেফতার হন। ওই সময় নৈতিকতা পুলিশের হাতে মাহসা আমিনি নামে এক কুর্দি তরুণী নিহত হওয়ার পর পুরো ইরানজুড়ে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়।

ফায়েজেহর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি এ আন্দোলনে উসকানি দিয়েছেন। ফায়েজেহ হাশেমির আইনজীবী নিদা শামস অবশ্য জানিয়েছেন, এ দণ্ড চূড়ান্ত নয়।

টুইটে তিনি বলেছেন, মিসেস ফায়েজেহ হাশেমিকে গ্রেফতারের পর, তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু এটি চূড়ান্ত রায় নয়। এর আগে ২০১২ সালেও ফায়েজেহকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া, ২০০৯ সালে ‘দেশবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।

ফায়েজেহর বাবা সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি ২০১৭ সালে মারা যান। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023