শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনের এক প্রদেশে ৯০% মানুষ করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

চীনের সবচেয়ে জনবহুল প্রদেশের তালিকায় তৃতীয় স্থানে থাকা হেনান প্রদেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। করোনার নজিরবিহীন সংক্রমণের বিরুদ্ধে লড়তে থাকা দেশটির এক শীর্ষ কর্মকর্তা আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।

হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কোয়াচেং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২৩ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এই প্রদেশের ৮৯ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।’

চীনের সরকারি তথ্য অনুযায়ী, হেনান প্রদেশের মোট জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ। ৮৯ শতাংশ মানুষের সংক্রমিত হওয়ার অর্থ হচ্ছে- এই প্রদেশের প্রায় ৮ কোটি ৮৫ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়ে থাকতে পারে।

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা ১৯ ডিসেম্বর সবচেয়ে বেশি ছিল জানিয়ে কান কোয়াচেং বলেন, ‘এরপর থেকে এই সংখ্যা ক্রমেই কমছে।’

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে চীনে দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে লকডাউন কার্যকর ছিল। এর পাশাপাশি কোভিড আক্রান্তদের কোয়ারেন্টাইন এবং করোনা শনাক্তে গণ পরীক্ষার ব্যবস্থা ছিল। তবে বিক্ষোভের মুখে গত মাসে এসব কড়াকড়ি তুলে নেয় চীন সরকার। এরপর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023