আইজিপি পদে আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ বাড়লো

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ আরও দেড় বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইজিপির চাকরির মেয়াদ আগামী ১১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপ্রতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিক মোহা. রফিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে চলতিত বছরের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে ১ বছর ৬ মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান হলো।

এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023