শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় বিক্রেতাসহ পাঁচজন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

গত রোববার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রোববার রাতে এসআই বকুল হোসেন মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজার এলাকার চা’ দোকানের সামনে সন্দেহজনক দুই জনকে ঘোরাফেরা করতে দেখে। এ সময় তাদেরকে আটক করে। এরা হলো উপজেলা সদরের ধাপসুখানগাড়ী গ্রামের মৃত আছির উদ্দীন প্রামানিকের ছেলে মজিবর প্রামানিক (৩০) ও বড়ধাপ গ্রামের আনছের আলীর ছেলে মহিদুলকে (৩২)। পরে তাদের দেহ তল্লাশী করে ৫শ’ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও একই রাতে থানায় মারামারির নিয়মিত মামলায় পিতাসহ দুই পুত্রকে গ্রেফতার করেছে। এরা হলো মেরাই হিন্দুপাড়ার মৃত যগিন্দ্র চন্দ্রের ছেলে সূর্য চন্দ্র (৫৫) ও সূর্য চন্দ্রের পুত্র সবুজ চন্দ্র (৩৬), চন্দন চন্দ্র (৩২)। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে আজ সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023