শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দিল্লিতে তাপমাত্রা ১.৯, শীতে জবুথবু গোটা ভারত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

শীত যেন জেঁকে বসেছে গোটা ভারতে। গত কয়েক দিন ধরে কুয়াশার কবলে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানসহ বিভিন্ন রাজ্য। রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘরকুয়াশার কারণে শিডিউল বিপর্যয় ঘটেছে প্লেন ও ট্রেনের।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, রোববার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তর ভারতের কিছু অংশে শৈত্যপ্রবাহ বইছে।আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লির আয়া নগরেও সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে লোধি রোডে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিল্লি এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে ঘনকুয়াশার কারণে। এদিকে, উত্তরাঞ্চল রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ৪২টি ট্রেন অন্তত এক থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে পৌঁছেছে গন্তব্যে ঘনকুয়াশার কারণে।

আইএমডি সোমবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ ও ঠান্ডা আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে।  সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023