শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের কাফরিনে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং আহতদের উদ্ধার করে কাফরিন হাসপাতালে নিয়ে গেলে সেখানেও অনেকে মারা যান। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশটির দমকল বিভাগের প্রধান কর্নেল চেখ ফাল বলেছেন, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। এই ঘটনায় এই পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে এবং ৮৭ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ধ্বংসস্তূপ এবং ধ্বংসপ্রাপ্ত বাসগুলো পরিষ্কার করা হয়েছে এবং স্বাভাবিক যানবাহন আবার শুরু হয়েছে।

পাবলিক প্রসিকিউটর চেখ ডিয়েং বলেছেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, যাত্রীপূর্ণ একটি বাস টায়ার ফেটে যাওয়ার পরে, বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল এক টুইট বার্তায়, দুর্ঘটনায় ৪০ জন নিহত হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট স্যাল টুইটারে বলেছেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, সেনেগালে প্রায়ই ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, চালকের শৃঙ্খলার অভাব, দুর্বল রাস্তা এবং জরাজীর্ণ যানবাহনের কারণেই সাম্প্রতিক বছরগুলোতে দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে। ২০২০ সালের অক্টোবরে, পশ্চিম সেনেগালে একটি রেফ্রিজারেটেড লরির সাথে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023