শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় চুরি যাওয়া ভটভটি সহ দুই জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

গত শনিবার রাতে দুপচাঁচিয়া উপজেলা চুরি যাওয়া ভটভটিসহ দুই চোর রাব্বী হাসান (১৯) ও শুকুর মিয়াকে (২৫) পুলিশ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, তালোড়ার শাহ্পাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে আমিনুর রহমান ঘটনার দিন গত শুক্রবার রাতে তার শ্যালোমেশিন চালিত ভটভটি বাড়ির সামনে রেখে ঘুমিয়ে পড়ে। ভোর রাত আনুমানিক ৩টায় একই এলাকার নওদাপাড়ার মাছ ব্যবসায়ী তার পুকুরের মাছ বিক্রি করতে বহনের জন্য মোবাইল ফোনে কল করে। ভাড়া চুক্তি করে বাড়ি থেকে বের হয়ে দেখে তার ভটভটি নাই। সে সহ তার পরিবারের লোকজন মটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে ভটভটি খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে গয়াবান্দা কঞ্চিগাড়ি সড়কে ভটভটি টি চালিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পায়। ঠিক সেই সময় আমিনুর ও তার ভাই ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভটভটিটিকে ধাওয়া করে এক পর্যায়ে ভটভটি চালক নন্দীগ্রাম উপজেলার নিমাইদীঘি পশ্চিমপাড়ার শহীদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯) রাস্তার পাশে ভটভটি সহ উল্টে পড়ে। স্থানীয় লোকদের সহায়তায় তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তাল্লা তালুকদারপাড়ার ইদু মিয়ার ছেলে শুকুর মিয়াকে (২৫) আটক করে। পরে তাদেরকে থানায় সপর্দ করে। এ সংক্রান্তে আমিনুর রহমান নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে আজ রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023