শিরোনাম :

চীনে ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

ঘন কুয়াশার কারণে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। আহত অন্তত আরও ২২ জন।

রোববার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে । খবর এনডিটিভির।

সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। তবে খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ চালকদের জন্য ভ্রমণ নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, এলাকাটিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এ কারণে সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

সিসিটিভি আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২৭ জনের প্রাণহানি ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023