এনসিসি ব্যাংক লিঃ এর উদ্যোগে উত্তরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে এনসিসি ব্যাংক লিঃ বগুড়া শাখার ব্যবস্থাপনায় গাবতলীর তরফসরতাজ সিনিয়র ফাজিল স্নাতক মাদ্রাসার দুস্থ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে অত্র মাদ্রাসা মাঠে উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠান তরফসরতাজ সিনিয়র ফাজিল স্নাতক মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক লিঃ বগুড়া শাখার ফাষ্ট এসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার রবিন্দ্র নাথ রায়। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য মোন্তেজার রহমান, বিদ্যুৎসাহী সদস্য ইব্রাহিম আলী, অভিভাবক সদস্য বেলাল হোসেন, আব্দুল ওয়াদুদ, শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিক্ষক খাদেমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাইন প্রমুখ। শেষে অতিথিবৃন্দ ৩’শ পিচ কম্বল দুস্থ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।