শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

১৬টি বিয়ে করেছেন রাশেদ সীমান্ত!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

জগলুল হায়দার তথ্য গোপন করে একের পর এক বিয়ে করেন এবং কিছুদিন পর পর তার অবস্থান পরিবর্তন করেন। জগলুল হায়দার কোন সাধারণ মানুষকে বিয়ে করেন না। তিনি দূরারোগ্য রোগে আক্রান্ত অসহায় গরীব মেয়েদের বিয়ে করেন এবং তাদের ভালোমন্দ খাওয়া-দাওয়া দেখাশোনা সর্বোপরি সকল দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

এভাবে একের পর এক বাড়তে থাকে জগলুল হায়দারের বিয়ের সংখ্যা। ১৬তম বিয়েতে জগলুল হায়দারের ঘরে স্ত্রী হয়ে আসে লাবণী। সেও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। কিন্তু অন্য দশটা সাধারণ মেয়ের মতো লাবণী চায় তার স্বামীর সেবা করতে যা জগলুলের অতীতের কোন স্ত্রী করেনি।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে বাণিজ্য’। টিপু আলম মিলনের গল্পে এটি পরিচালনা করেছেন এবি রোকন। নাটকে জগলুল হায়দার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রাশেদ সীমান্ত। আর নাটকের প্রয়োজনে তিনি একটি, দুটি নয় বিয়ে করেছেন ১৬টি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মনপুরা’খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। আরও আছেন অলিউল হক রুমি, শফিক খান দিলুসহ অনেকে।

নির্মাতা জানান, আগামী ৫ জানুয়ারি রাত ১০টায় ‘বিয়ে বাণিজ্য’ প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023