বগুড়ার বুক চিরে বহে যাওয়া করতোয়া নদীর ফতেহ আলী ব্রীজ উত্তর ও দক্ষিণ পাড়ে কয়েক দিন পড়ে আছে মৃত শুকুর। এপার ওপার মিলে ০৬টি। খোঁজ নিয়ে জানা গেছে গত ৪/৫ দিন আগে হঠাৎ করেই কয়েকটি মরা শুকুর নদীর মাঝ খানে পড়ে থাকতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে শুকুরের উৎপাত সহ্য করতে না পেরে কেহ শুকুর গুলোকে বিষ জাতীয় কিছু খাইয়ে মেরে ফেলেছে। কিন্তু কে বা কারা একাজ করেছে তা চিহ্নিত করা যায়নি। নদী নাব্যতা থাকলে স্ত্রোতের টানে ভেসে যেত। নদীতে পানি না থাকায় মৃত শুকুরগুলো স্ব অবস্থানেই আছে।
মৃত শুকুরগুলো পছতে শুরু করেছে আর তা থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে ব্যাপক হারে পরিবেশ দুষনের শংকা দেখা দিয়েছে।মৃত শুকুর গুলোকে অপসারণ না করলে এ থেকে বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা অনেকের। ফতেহ আলী ব্রীজের উপর এক সবজী বিক্রেতা সুজিত জানান,গত কয়েকদিন হলো মৃত শুকুর গুলো পড়ে আছে।এগুলো থেকে দূর্গন্ধ বের হচ্ছে।
মৃত শুকুরগুলো সরানো দরকার, না হলে আমরা অসুস্থ হয়ে পড়বো। এবিষয়ে বগুড়া পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বলেন,বিষয়টি আমি শুনেছি, অচিরেই মৃত শুকুরগুলো সরানোর ব্যবস্থা করা হবে।