শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে হেলাল উদ্দিন (২৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার সিংজানী গ্রামের মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অব¯’ায় তার মৃত্যু হয়। গত রবিবার বিকালে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কসপ দোকানে এঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে কুন্দারহাটে জাহাঙ্গীর ওয়েল্ডিং ওয়ার্কসপে দোকানে কাজ করছিলেন হেলাল উদ্দিন। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম কাটতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ড্রামটি প্রায় ৫০ গজ দূরে গিয়ে পড়ে। এসময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন শ্রমিক হেলাল। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023