শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনকে নিঃশেষ করার পরিকল্পনা করেছে রাশিয়া: জেলেনস্কি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

ইউক্রেনের মনোবল ভেঙে দিতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেছেন। খবর বিবিসির।

জেলেনস্কি বলেছেন, তিনি গোয়েন্দা রিপোর্টে জেনেছেন ইরানের তৈরি শহীদ ড্রোন দিয়ে রুশ বাহিনী ইউক্রেনে হামলা চালিয়ে যাবে। ডনবাস অঞ্চলে রুশ বাহিনীর ওপর বিশাল হামলা চালানোর পর এমন তথ্য জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

কিয়েভে রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে নিঃশেষ করতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘ করার পরিকল্পনা করেছে। তিনি আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে এবং এর জন্য আমাদের সবকিছু করতে হবে। এখন সময় এসেছে আকাশ প্রতিরক্ষায় জড়িত সবাইকে বিশেষভাবে মনোযোগী হতে হবে।’

এর আগে জেলেনস্কি বলেন, ২০২৩ সালের শুরুর দিনে ইউক্রেনীয় বাহিনী ইরানের তৈরি ৮০টি ড্রোন ভূপাতিত করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের জ্বালানি স্থাপনাকে লক্ষ করে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি ইউক্রেনের। এ ছাড়া দেশটি অভিযোগ করেছে, শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023