বগুড়া গাবতলীর জয়ভোগা শোলাটিয়া মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে তিনদিনব্যাপী ঘোড়দৌড়, লাঠিখেলা ও পাতা খেলার উদ্বোধনী অনুষ্ঠান নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকেলে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলাটির উদ্বোধন করেন মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার। উদ্বোধনী দিনে পাতা খেলা ও জীবন্ত মুরগী খাওয়া দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় খগেন, ডাঃ চন্দ্র শেখর রায়, জেলা ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফজলুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহজাহান আলী, সহকারী অধ্যাপক ফজলে বারী রতন, ইউপি সদস্য রাকিবুল হাসান রকি, ইকবাল হাসান সবুজ, দুলালী বেগম, ঘোড়দৌড় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এস.এম রতন, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির ইসলাম পিপুল প্রমুখ।