শিরোনাম :

দুপচাঁচিয়ায় মাদক বিক্রেতাসহ ১০ জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

গত দু’দিনে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাসহ দশ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মাদক বিক্রেতা টেমা পূর্বপাড়ার মৃত নাজির প্রামানিকের ছেলে সোহাগ প্রামানিক (৩৭), মাটাই পূর্বপাড়ার মৃত আব্দুল গফুর প্রামানিকের ছেলে তোজাম প্রামানিক (৪৫), গোবিন্দপুর তালুকদারপাড়ার ফজলুল হকের ছেলে আলামিন প্রামানিক (২৭)। তাদের হেফাজত থেকে ৪০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অপর দিকে পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে সরদারপাড়ার জয়নাল আবেদীন সরদারের ছেলে আমিনুল ইসলাম সরদার আপেল, হাটসাজাপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩০), মৃত আত্তাব আলী প্রামানিকের ছেলে আফজাল প্রামানিক (৫৫), মথুরাপুর গ্রামের মৃত আকরাম আলী মন্ডলের ছেলে ওয়াজেদ আলী মন্ডল, পাঁচখুপি গ্রামের মৃত হাছেন আলীর ছেলে বেলাল, লক্ষ্মীমন্ডপ গ্রামের আব্দুল মজিদ সাখিদারের ছেলে সুলতান সাখিদার (৩৫) ও ধাপসুখানগাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতারকৃত আসামীদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023