শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিহত ১৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

মেক্সিকোর একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

রোববার (১ ডিসেম্বর) মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের সীমান্তবর্তী শহর জুয়ারেজে এই সহিংস হামলার ঘটনা ঘটে।

কারাগারে হামলার খবর নিশ্চিত করেছে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়। তাদের এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি গাড়িতে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলায় অংশ নেন। হামলার একপর্যায়ে বন্দীরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন।

নিহতদের মধ্যে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ কর্মকর্তা রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরো ১৩ জন। এদিকে ২৪ বন্দী কীভাবে কারাগার থেকে পালিয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা-ও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, কারাগারে হামলার আগে কয়েকজন বন্দুকধারী কাছেই সিউদাদ জুয়ারেজ শহরের পুলিশের ওপর হামলা চালায়। পরে ওই বন্দুকধারীদের গাড়িগুলোকে ধাওয়া করে পুলিশ। শেষ পর্যন্ত হামলাকারীদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় তাঁদের একটি গাড়ি। পরে বন্দুকধারীদের অপর একটি দল কারাগারের বাইরে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালান।

উল্লেখ্য, গত আগস্টে মেক্সিকো সরকার জুয়ারেজ কারাগারে প্রতিদ্বন্দ্বী দুই মাদক কার্টেলের সদস্যদের মধ্যে সংঘর্ষ-দাঙ্গায় ১১ জন নিহত হয়। এরপর দেশটির সরকার জুয়ারেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকশ সেনাসদস্য পাঠায় শহরটিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023