শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বিশ্বকাপ খেলতে যাবে বগুড়ার মেয়ে
মিষ্টির বাড়িতে খুশির বন্যা
মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব–১৯ নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ায় বগুড়ার ধুনট উপজেলার অজোপাড়া গাঁয়ের মেয়ে মিষ্টি রানী সাহার বাড়িতে চলছে আনন্দের বন্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত টি–২০ বিশ্বকাপের ১৫ সদস্যের মধ্যে মিষ্টি রানী সাহাকে রাখা হয়েছে।

 আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকালে মিষ্টি রানী সাহার বাড়িতে গিয়ে জানা যায়, প্রথমবারের মতো বিশ্বকাপের স্কোয়াডে স্থান করে নেওয়ায় খুশি তার মা, আত্মীয়–স্বজনসহ প্রতিবেশীরা। গত ২৯ ডিসেম্বর দল ঘোষণা হওয়ার পর থেকে তার বাড়িতে বইছে আনন্দের বন্যা। এলাকার মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। মিষ্টি রানী সাহা উপজেলার মথুরাপুর গ্রামের স্বর্গীয় শ্যামল চন্দ্র সাহার মেয়ে। মা পলি রানী সাহা একজন গৃহিণী। এক ভাই ও তিন বোনের মধ্যে মিষ্টি রানী তৃতীয়। লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই খেলার প্রতি তার আলাদা টান ছিল। সারাদিন ক্রিকেট খেলতেন। বাবার ইচ্ছায় ২০১৭ সালে বিকেএসপিতে ৯ম শ্রেণিতে ভর্তি হন। ২০২১ সালে মারা গেছেন তার বাবা। বর্তমানে তিনি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

মিষ্টির মা পলি রানী সাহা জানান, মেয়ের সাফল্যের খবরে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন তিনি আজ আমাদের মাঝে নেই। তারপরও এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি অনেক খুশি। আশীর্বাদ করি সে ভালো খেলে দেশের সম্মান বৃদ্ধি করুক। আমি সবার কাছে তার সাফল্যের জন্য আশীর্বাদ কামনা করি। একইসঙ্গে দলে থাকা সব ক্রিকেটারের জন্য আশীর্বাদ কামনা করছি। যাতে তারা সবাই দেশের জন্য ভালো কিছু করতে পারে। বিসিবি নারী উইং নির্বাচক মঞ্জুর ইসলাম জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি জোহানসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব–১৯ দলটি। বিশ্বকাপের ক্যাম্পে ঢোকার আগে নিজেদের উদ্যোগে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। মূল টুর্নামেন্ট শুরুর আগে ৯ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল, পরের প্রস্তুতি ম্যাচটি ভারতের বিপক্ষে ১১ জানুয়ারি। মূল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রথম ম্যাচ ১৪ জানুয়ারি, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023