শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ফেব্রুয়ারিতে

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ফেব্রুয়ারি মাসে। শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষার কর্মপরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষে ফল প্রকাশ করা হবে। পরীক্ষায় প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।’

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেয়া শুরু হয়। কিন্তু গত দুই বছর পরীক্ষা না হওয়ায়, বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি।

জানা গেছে, এবার বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ছয় লাখ শিক্ষার্থী। বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

সম্প্রতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে নানা মহল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করার দাবি উঠলেও গত ২৮ নভেম্বর হুট করেই আন্তঃমন্ত্রণালয় সভায় আবারও এক যুগ আগের সেই বৃত্তি পরীক্ষা পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বলা হয়, মোট শিক্ষার্থীর ২০ শতাংশকে বসতে হবে এই পরীক্ষায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023