শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শৈত্যপ্রবাহ বইছে ৩ জেলায়

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

আগের তিন জেলা থেকে দূর হয়ে নতুন দুই জেলায় বিস্তার লাভের পর শনিবার দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তবে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দূর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে সকালে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে নদী অববাহিকায় ঘন কুয়াশা অব্যাহত রয়েছে। রয়েছে শীতের দাপটও।

শুক্রবার সকালের মতো শনিবার সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শীত অনুভূত হচ্ছে ঢাকাতেও। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ থেকে কিছুটা কমে হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত এটিই চলতি শীত মৌসুমে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা।

শুক্রবার নওগাঁ, পঞ্চগড়, যশোর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। তার মধ্যে শনিবার নওগাঁ, যশোর ও চুয়াডাঙ্গা থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। নতুন করে নীলফামারী ও শ্রীমঙ্গলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, শনিবার সকালে নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

শনিবার সকালে নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৮ ও শ্রীমঙ্গলে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আফরোজা সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ সহকারী আবহাওয়াবিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023