শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নতুন ওয়েব সিনেমায় নিপুণ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রতারকা নিপুণ।দিন দিন তার ব্যস্ততা যেন বেড়েই যাচ্ছে। সম্প্রতি নিপুণ শুরু করলেন নতুন একটি ওয়েব সিনেমার কাজ। নাম ‘অপলাপ’। ওয়েব সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলী মুন্না।

নির্মাতা মোহাম্মদ আলী মুন্না ওয়েব সিনেমাটি বলেন, ‘এটি মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে হয়। এ নিয়েই সিনেমার গল্প।’

নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এতে নিপুণের সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও জিয়াউল রোশান।এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে। সিনেমাটি নির্মিত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’র জন্য।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত ‘ভাগ্য’ সিনেমার ট্রেলার। এতে তার বিপরীতে রয়েছেন মুন্না। মাহবুবুর রহমান পরিচালিত এই সিনেমায় নিপুণকে দেখা যাবে ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে। চাচার নির্দেশে নানা ধরনের প্রতারণামূলক কাজ করে সে। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো চোরাকারবারিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিনেমাটি আগামী বছর হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া আরও বেশ কিছু সিনেমার কাজে শিডিউল দিয়েছেন নিপুণ, তবে এখনই ওসব নিয়ে কথা বলতে চান না। শুটিং শুরুর পর বিস্তারিত জানাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023