শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় অন্ডকোষ কেটে ফেলা সেই শিশুটি মারা গেছে 

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

বগুড়া শহরের মডার্ণ ক্লিনিকে  হার্নিয়া অপারেশন করতে গিয়ে অন্ডকোষ কেটে ফেলা সেই শিশুটি মারা গেছে। ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (২৭ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই বছর বয়সী শিশু রাকিব।  গত সাত মাস আগে বগুড়া মডার্ণ ক্লিনিকে ভুল অপারেশন করে শিশুটির অন্ডকোষ কর্তনের ফলে তার শরীরে ক্যান্সারের সংক্রমন ঘটেছিল। উল্লেখ্য, কয়কদিন আগে ওই শিশুর মা মোছাঃ আপু বেগম বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। শিশুটি বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের নূর ইসলামের ছেলে। অভিযোগে আপু বেগম জানিয়েছিলেন, হার্নিয়া অপারেশনের পর তারা বাড়িতে যান। কিছুদিন পর থেকে ওই শিশু ব্যাথায় কাতর হয়ে পড়লে ওই ক্লিনিকে চিকিৎসকের নিকট আবার নিয়ে আসেন কিন্তু তারা রোগীকে না দেখে ফেরত দেন। পরে শিশুকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, শিশুর হার্নিয়া ও অন্ডকোষ অপারেশনের ক্ষতস্থানে ক্যান্সার জীবানু ধরা পড়েছে। বর্তমানে শিশুটিকে ক্যামো থ্যারাপী দিতে হবে। শিশুটির পিতা অতি দরিদ্র হওয়ায় তারা চিকিৎসা করাতে পারছিলেন না। থানায় দায়েরকৃত অভিযোগটির বর্তমান অবস্থা কি তা জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023