শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাপানে তুষারপাতে নিহত বেড়ে ১৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির অন্যান্য অংশে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া তুষারপাতের কারণে হাইওয়েতে যানবাহন আটকা পড়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিতরণ পরিষেবা বিলম্বিতও হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস সপ্তাহান্তে উত্তর জাপান এবং দেশের অন্যান্য অংশে ভারী তুষারপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। একইসাহে আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা বলেছেন, ইয়ামাগাতা প্রিফেকচারের নাগাই শহরে বাড়ির ছাদ থেকে পড়া তুষারের নিচে চাপা পড়ে সত্তরোর্ধ এক বৃদ্ধা মারা গেছেন। জাপানের ওই এলাকায় গত শনিবারের মধ্যে ৮০ সেন্টিমিটারেরও (২.৬ ফুট) বেশি তুষার জমা হয়েছিলো।

সিএনএন বলছে, প্রধানত পশ্চিম উপকূল বরাবর অঞ্চলসহ জাপানের কিছু অংশ শক্তিশালী শীতকালীন আবহাওয়ার কারণে ভারী তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা গত সপ্তাহে জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে।

মূলত জাপান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান প্রতিকূল আবহাওয়ার সাক্ষী হয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটির জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ হলেও উত্তর থেকে দক্ষিণে তা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে থাকে।

এছাড়া ডিসেম্বরে হোক্কাইডোর মতো উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে তীব্র তুষারঝড় দেখা গেছে এবং দক্ষিণের কিছু অংশ গত সেপ্টেম্বরে শক্তিশালী টাইফুনের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023